২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যবর্তী দলবদলে ৫৩ জনের নিবন্ধন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের মধ্যবর্তী দলবদলে ৫৩ জন খেলোয়াড়ের নিবন্ধন হয়েছে। এদের মধ্যে ২৬ জন বিদেশী এবং ২৭ জন স্থানীয় খেলোয়াড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের মধ্যবর্তী দলবদলে ৫৩ জন খেলোয়াড়ের নিবন্ধন হয়েছে। এদের মধ্যে ২৬ জন বিদেশী এবং ২৭ জন স্থানীয় খেলোয়াড়। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ৫৩ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে। সবচেয়ে বেশি দশ জন করে নিবন্ধন করিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়ন। আরামবাগ অবশ্য কোনো বিদেশীকে দলে নেয়নি এবার। তবে ব্রাদার্স নিয়েছে তিন নাইজেরীয়কে। তালিকায় দ্বিতীয় স্থানে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। তারা আট জনকে নিবন্ধন করিয়েছে। এদের মধ্যে সাত জনই বিদেশী। প্রথম লেগের সাত বিদেশীকে বাদ দিয়ে নতুন সাত জনকে দলে নিয়েছে মোহামেডান। শেখ জামাল ধানমন্ডি ক্লাব পাঁচ জন বিদেশীসহ ছয়জনকে নিয়েছে। বর্তমান চ্যাম্পিয়নরাও প্রথম লেগের পাঁচ বিদেশীকে বিদায় করে দিয়েছে। এছাড়া আবাহনী তিন, শেখ রাসেল চার, মুক্তিযোদ্ধা এক, বিজেএমসি তিন, ফেনী সকার ক্লাব তিন, ফরাশগঞ্জ এক ও রহমতগঞ্জ চার জন নতুন খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫২ ঘ.