ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এএফসি প্রেসিডেন্টস কাপে অংশ না নেয়ায় বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে জরিমানা দিতে হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না শেখ জামাল।
জরিমানার অঙ্ক সম্পর্কে অবশ্য এখনও কিছু জানা যায়নি। বিষয়টি এখন রয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ডিসিপ্লি¬নারি কমিটিতে। ধারণা করা হচ্ছে সর্বনিু ১০ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার ডলার জরিমানা দিতে হতে পারে শেখ জামালকে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, “আমি শুনেছি শেখ জামালকে জরিমানা দিতে হতে পারে। তবে জরিমানার অঙ্ক সম্পর্কে কিছু জানি না।”
মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার ‘এ’ গ্র“পে খেলতে হতো শেখ জামালকে। এই গ্র“পের অন্য তিন দল তাইওয়ান পাওয়ার ক্লাব, মঙ্গোলিয়ার আরচিম ক্লাব ও স্বাগতিক পাকিস্তানের কেআরএল ফুটবল ক্লাব।
এর আগে এএফসির এই প্রতিযোগিতায় অংশ না নেয়ায় মোহামেডানকেও একবার জরিমানা দিতে হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৯ ঘ.
bdnews24