২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ বিদেশীকে নিয়ে নতুন চেহারায় মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের জন্য ৭ জন বিদেশী ফুটবলারকে দলে নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এখন নতুন চেহারায়। ‘নতুন’ মোহামেডানের শুরুটাও ভালোই হলো। রোববার রহমতগঞ্জ এমএফএসকে এক প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে হারিয়েছে তারা। দুটি গোলই করেছেন দুই নতুন বিদেশী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের জন্য ৭ জন বিদেশী ফুটবলারকে দলে নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এখন নতুন চেহারায়। ‘নতুন’ মোহামেডানের শুরুটাও ভালোই হলো। রোববার রহমতগঞ্জ এমএফএসকে এক প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে হারিয়েছে তারা। দুটি গোলই করেছেন দুই নতুন বিদেশী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠে মোহামেডানের দুই গোলদাতা নাইজেরীয় স্ট্রাইকার আউগুস্টাইন সিজোবা ও বেনিনের স্ট্রাইকার ওয়াইসিও ওকালন। তবে ৭ জনকে নিবন্ধন করালেও ৫ জনকে রাখার কথা জানিয়েছেন মোহামেডানের সহকারী ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ নকীব। তিনি বলেন, “এখনো যাচাই-বাছাই চলছে। অনুশীলন দেখেই কাদের রাখা হবে সেই সিদ্ধান্ত নেয়া হবে ।” “প্রথম লেগের বিদেশীদের চেয়ে এদের মান ভালো। তারা ভালো করবে বলেই আমার বিশ্বাস,” যোগ করেন জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার। প্রথম লেগেও মোহামেডান ৭ জন বিদেশীকে নিবন্ধন করিয়েছিল। কিন্তু তারা ভালো খেলতে না পারায় মধ্যবর্তী দলবদলে সবাইকে বিদায় করে নতুন ৭ জনকে নিয়েছে ঐতিহ্যবাহী দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৯ ঘ.