২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলের প্রস্তুতি নিয়ে তোড়জোড়

এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে শিগগিরি। নেপালের কাঠমান্ডুতে আগামী ২ থেকে ১০ জুন অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে শিগগিরি। নেপালের কাঠমান্ডুতে আগামী ২ থেকে ১০ জুন অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের জন্য ৫০ জন খেলোয়াড়কে ট্রায়ালে ডাকা হয়েছে। সোম ও মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলোয়াড় বাছাই করা হবে। ট্রায়াল থেকে ২৫ থেকে ৩০ জন খেলোয়াড়কে বাছাই করা হবে বলে জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর জোবায়ের নিপু। তিনি বলেন, “বাছাই করা খেলোয়াড়দের নিয়ে শিগগিরি প্রস্তুতি শুরু হবে। ক্যাম্প চলবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত।” “মূলত বিকেএসপিতে ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে আমাদের। ক্লাবগুলো খেলোয়াড়দের ছাড়তে রাজি না হলে হয়তো ঢাকায় ক্যাম্প করতে হতে পারে,” যোগ করেন নিপু। ট্রায়ালে ডাক পাওয়া ৫০ জনের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩৭ জন এবং চ্যাম্পিয়নশিপ লিগের ১৩ জন খেলোয়াড় রয়েছেন। এদের মধ্যে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে আট জনের। তারা হলেন শহিদুল আলম সোহেল, শাহেদুল আলম শাহেদ, শাহেদুল আলম, ইমন বাবু, তৌহিদুল আলম, আব্দুল মালেক, শাখাওয়াত হোসেন রনি ও শাহ আলমগীর অনিক। এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলের ‘ডি’ গ্র“পে বাংলাদেশের সঙ্গী উজবেকিস্তান, জর্ডান, ইয়েমেন ও স্বাগতিক নেপাল। ২ জুন প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। ৪ জুন পরের ম্যাচের প্রতিপক্ষ উজবেকিস্তান। ৬ জুন জর্ডান ও ১০ জুন ইয়েমেনের সঙ্গে খেলবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫৮ ঘ.