ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের এফএ কাপের শিরোপা জিতেছে চেলসি। শনিবার ফাইনালে তারা ২-১ গোলে লিভারপুলকে হারিয়েছে।
লন্ডনের জগদ্বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে একাদশ মিনিটে রামিরেস এগিয়ে দেন চেলসিকে। ৫২ মিনিটে দিদিয়ের দ্রগবা দ্বিগুণ করেন ব্যবধান।
৬৪ মিনিটে চেলসি অধিনায়ক জন টেরির ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমান অ্যান্ডি ক্যারল।
কিন্তু সমতা আর ফেরাতে পারেনি লিভারপুল। তাই সপ্তম বারের মতো এফএ কাপ জয়ের আনন্দে মেতে ওঠে চেলসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০২২ ঘ.
bdnews24