২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফেকে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

ফুটবলের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে কাজী সালাউদ্দিন পূনরায় নির্বাচিত হয়ে দেখা করতে গেলে প্রধনমন্ত্রী তাকে এই আশ্বাস দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবলের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে কাজী সালাউদ্দিন পূনরায় নির্বাচিত হয়ে দেখা করতে গেলে প্রধনমন্ত্রী তাকে এই আশ্বাস দেন। গত ২ মে রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন বাফুফে সভাপতি। প্রধনমন্ত্রী তাকে আরো ভালো কিছু করার পরামর্শ দেন। অবশ্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০১৪ টুয়েন্টি ২০ ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রীর কোন কথা হয়নি সালাউদ্দিনের। তিনি বলেন, “আসলে বিষয়টি আমি এখনো ভালোভাবে অবগত নই। তাই এই বিষয় নিয়ে এখনই কোন কথা বলতে চাইনা।” সালাউদ্দিন উল্লেখ করেন গত চার বছর সরকারের কাছ থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি। তিনি বলেন, “সরকারের কাছে যখনই কোন সহযোগিতা চেয়েছি, তা আমরা পেয়েছি। বিশেষ করে ঢাকায় মেসিদের ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আমরা দারুণ সহযোগিতা পেয়েছি।” “ভবিষ্যতে আমরা এমন সহযোগিতা পবো বলে আশা করিছি,” যোগ করেন সালাউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৩০ঘ.