২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার এফএ কাপের শিরোপা-লড়াই

আগামী ১৯ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে চেলসি। তার আগেই অন্য একটি শিরোপা ঘরে তোলার সুযোগ পাচ্ছে রবার্তো ডি মাত্তেওর দল। শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে চেলসির প্রতিপক্ষ লিভারপুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৯ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে চেলসি। তার আগেই অন্য একটি শিরোপা ঘরে তোলার সুযোগ পাচ্ছে রবার্তো ডি মাত্তেওর দল। শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে চেলসির প্রতিপক্ষ লিভারপুল। গত ছয় মৌসুমের মধ্যে চতুর্থ বারের মতো এফএ কাপে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ চেলসির সামনে। ২০০৭, ২০০৯ ও ২০১০ সালে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিলো তারা। তবে সব মিলিয়ে লিভারপুল তাদের চেয়ে কিছুটা এগিয়ে আছে। এর আগে ৭ বার এফএ কাপের শিরোপা জিতেছিলো লিভারপুল। বিপরীতে চেলসির শিরোপা ৬টি। এ মৌসুমে এর আগের দুটো মুখোমুখি লড়াইয়েই জয় পেয়েছে লিভারপুল। লিগ কাপের পঞ্চম রাউন্ডে ২-০ গোলে ও প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ২-১ গোলে হার মেনেছে চেলসি। শনিবার ডি মাত্তেওর চেলসি সফল হলে টানা তৃতীয় বারের মতো কোনো ইতালীয় কোচের হাতে এফএ কাপের শিরোপা উঠবে। ২০১০ সালে কার্লো আনচেলোত্তি (চেলসি) ও গত বছর রবার্তো মানচিনির (ম্যানচেস্টার সিটি) দল চ্যাম্পিয়ন হয়েছিলো। এবার এরই মধ্যে লিগ কাপের শিরোপা জিতে নিয়েছে লিভারপুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮১১ ঘ.