২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ দিন পেছালো ফুটবল লিগ

শুরু হতে না হতেই পিছিয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ। ১১টি ক্লাবের অনুরোধে সাড়া দিয়ে বৃহস্পতিবার পেশাদার লিগ কমিটি ১০ মে থেকে দ্বিতীয় লেগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরু হতে না হতেই পিছিয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ। ১১টি ক্লাবের অনুরোধে সাড়া দিয়ে বৃহস্পতিবার পেশাদার লিগ কমিটি ১০ মে থেকে দ্বিতীয় লেগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় লেগ শুরু হওয়ার কথা ছিলো ৫ মে। বাফুফে সূচিও ঘোষণা করেছিলো। কিন্তু ঘোষিত সময়ে দ্বিতীয় লেগ শুরু করতে ব্যর্থ হলো বাফুফের নব নির্বাচিত কমিটি। বাফুফে নির্বাচনের কারণে প্রস্তুতিতে বিঘœ ঘটায় ক্লাবগুলো লিগ পেছানোর অনুরোধ করেছিলো। পেশাদার লিগ কমিটি ৫ জুলাইয়ের মধ্যে লিগ শেষ করারও সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২১ ঘ.