২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউকে হারিয়ে শিরোপার পথে ম্যান সিটি

শিরোপার আশা বাঁচিয়ে রাখতে হলে ঘরের মাঠে জিততেই হতো ম্যানচেস্টার সিটিকে। সমর্থকদের আশাহত করেনি তারা। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে ম্যান সিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিরোপার আশা বাঁচিয়ে রাখতে হলে ঘরের মাঠে জিততেই হতো ম্যানচেস্টার সিটিকে। সমর্থকদের আশাহত করেনি তারা। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে ম্যান সিটি। ৩৬টি করে ম্যাচ খেলে দুদলের সংগ্রহ ৮৩ পয়েন্ট। তবে গোল গড়ে ম্যান ইউর (+৫৩) চেয়ে অনেকটাই এগিয়ে আছে ম্যান সিটি (+৬১)। বাকি দুই ম্যাচ জিতলেই ১৯৬৮ সালের পর ম্যান সিটির ঘরে লিগ শিরোপা উঠবে। সোমবার ইতিহাদ স্টেডিয়ামে রবার্তো মানচিনির দলের জয়ের নায়ক ভিনসেন্ট কোম্পানি। বিরতির ঠিক আগে কর্নার থেকে এই বেলজিয়ান ডিফেন্ডারের দুর্দান্ত হেডই এগিয়ে দেয় ম্যান সিটিকে। পুরো দ্বিতীয়ার্ধ ব্যবধানটা ধরে রেখে জয়োৎসবে মেতে ওঠে স্বাগতিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০৩৩২ ঘ.