২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ মে দাবা ফেডারেশনের নির্বাচন

আগামী ৩১ মে বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপণের মাধ্যমে এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 03:02 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৩১ মে বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপণের মাধ্যমে এ কথা জানিয়েছে। চারটি সহ-সভাপতি, একটি সাধারণ সম্পাদক, দুটো যুগ্ম সাধারণ সম্পাদক, একটি কোষাধ্যক্ষ ও ১৬টি সদস্য পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। দাবা অঙ্গনে পরিবর্তন আনার লক্ষ্যে নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০০ ঘ.