ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ টেনিস দল। রোববার ইরানের তেহরানে ডেভিস কাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্র“প-৩এর রেলিগেশন রাউন্ডের শেষ লড়াইয়ে বাংলাদেশ কিরগিজস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে।
প্রথম এককে হেনরী পৃথুল মন্ডল ৬-৪, ৬-২, দ্বিতীয় এককে অমল রায় ৬-৩, ৬-১ এবং দ্বৈতে অমল রায়-রঞ্জন রাম জুটির জয় ৬-৪, ৫-৭, ৬-২ গেমে ।
বাংলাদেশ দল ১ মে দেশে ফিরবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৩ ঘ.
bdnews24