ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেভিস কাপ টেনিসে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্র“প-৩ এর খেলায় দ্বিতীয় দিনেও হেরেছে বাংলাদেশ। শবিবার ইরানের তেহরানে ভিয়েতনামের কাছে ২-১ ম্যাচে হারে যায় তারা।
রেলিগেশন রাউন্ডের প্রথম এককে বাংলাদেশের রঞ্জন রাম ৩-৬, ০-৬ গেমে হেরে যান। দ্বিতীয় এককে অমল রায় ১-৬, ০-৬ গেমে হারেছেন।
দ্বৈতের খেলায় বাংলাদেশের অমল রায় ও রঞ্জন রাম জুটি ৩-৬, ৭-৫, ৭-৫ গেমে জিতলেও দু’টি এককে হেরে বাংলাদেশ ১-২ ম্যাচে ভিয়েতনামের কাছে হার নিশ্চিত হয়।
রোববার বাংলাদেশ কিরঘিজিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে। আগের দিন তারা মালয়েশিয়ার কাছে হেরেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৫০ঘ.
bdnews24