২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিউনিটির সভাপতি দোদুল, সাধারণ সম্পাদক আসিফ

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। নির্বাচনে এনটিভির ক্রীড়া সম্পাদক নাসিমুল হাসান দোদুল সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের জেষ্ঠ্য ক্রীড়া প্রতিবেদক আসিফ ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 03:06 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। নির্বাচনে এনটিভির ক্রীড়া সম্পাদক নাসিমুল হাসান দোদুল সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের জেষ্ঠ্য ক্রীড়া প্রতিবেদক আসিফ ইকবাল। ৯ সদস্যের কমিটিতে জেষ্ঠ্য সহ-সভাপতি পদে বাংলাভিশনের ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ-সভাপতি পদে নয়া দিগন্তের জেষ্ঠ্য ক্রীড়া প্রতিবেদক মাসউদুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে কালের কণ্ঠের মাসুদ পারভেজ নির্বাচিত হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মাহমুদুল হাসান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রচার, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে ভোরের ডাকের জেষ্ঠ্য ক্রীড়া প্রতিবেদক আনোয়ার হোসেন, সদস্য পদে পাক্ষিক ক্রীড়ালোকের নির্বাহী সম্পাদক কামাল হোসেন বাবলু ও দ্য ইন্ডিপেনডেন্টের চৌধুরী মোহাম্মাদ কাজল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হন। এর আগে সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাসউদুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০১ ঘ.