ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজী সালাউদ্দিনকে সমর্থন জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচনের লড়াই থেকে সড়ে দাঁড়িয়েছেন আব্দুর রহিম।
বুধবার বাফুফে ভবনে বুধবার তিনি এই ঘোষণা দেন।
আব্দুর রহিমের এই ঘোষণায় সভাপতি পদে কাজী সালাউদ্দিনের আর কোন প্রতিদ্বন্দ্বী রইলো না।
অবশ্য রহিমের মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ আর নেই। গত রোববার ছিল প্রত্যাহারের একমাত্র দিন।
লড়াই থেকে সরে দাঁড়িয়ে রহিম তার সমর্থকদের সালাউদ্দিনের পক্ষে ভোট দেয়ার পরামর্শ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ ফুটবলের স্বার্থে আমি সালাউদ্দিনের সঙ্গে কাজ করতে চাই। তাই নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়িয়েছি।”
কাজী সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ তা ফুটবলের জন্য ভালো খবর। আমরা ভবিষ্যতে এক সঙ্গে কাজ করতে পারবোা। তিনি একজন অভিজ্ঞ লোক। আশা করি ফুটবলের উন্নয়নে আবদান রাখতে পারবেন।”
এর আগে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু সভাপতি পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেন।
প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপর প্রার্থী সরে দাঁড়ালেই সালাউদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা যাবে না। এর আগে এএফসি কিংবা ফিফার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। এরপরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24