ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডন অলিম্পিক গেমসে চতুর্থ ওয়াইল্ড কার্ড পেয়েছে বাংলাদেশ। শ্যুটিং, সাঁতার ও জিমন্যাস্টিক্সের পর এবার আরচ্যারিতে ওয়াইল্ড কার্ডটি পেয়েছেন এমদাদুল হক মিলন।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উপ মহাসচিব একে সরকার মঙ্গলবার নিশ্চিত করেছেন বিষটি।
আগামী ২৭ জুলাই পর্দা উঠবে লন্ডন অলিম্পিক গেমসের। ১২ আগস্ট পর্যন্ত বসবে বিশ্বের সবচেয়ে বড় আসরটি।
১৯৮৪ সাল থেকে অলিম্পিকে নিয়মিতই অংশ নিয়ে আসছে বাংলাদেশ। শেষ তিনটি আসরে সর্বোচ্চ ৩টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। তা হলো- সাঁতার, শ্যুটিং ও অ্যাথলেটিক্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১১৫ঘ.
bdnews24