ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্র“প-৩এ অংশ নিতে বাংলাদেশের টেনিস দল এখন ইরানে। সোমবার সকালে তেহরানে পৌঁছেছে বাংলাদেশের চার সদস্যের দল।
দলের তিন খেলোয়াড় হলেন অমল রায়, হেনরি পৃথুল মন্ডল ও রঞ্জন রাম। একমাত্র কর্মকর্তা ও দলনেতা শেখ মঈনউদ্দিন ওয়ালিউল্ল¬াহ ঝিলান।
ইরান টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ২৪ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশ নিচ্ছে স্বাগতিক ইরান, বাংলাদেশ, কুয়েত, কিরগিজস্তান, মালয়েশিয়া, ওমান, সিরিয়া ও ভিয়েতনাম।
এই ৮টি দল দুই গ্র“পে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে লড়াই করবে। প্রতিদিন দুটি একক ও একটি দ্বৈতের খেলা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৪ ঘ.
bdnews24