২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবধান কমিয়ে আনলো ম্যান সিটি

ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রয়ের পর ম্যানচেস্টার সিটি জয় পাওয়ায় জমে উঠেছে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপার লড়াই। দুই নগর প্রতিদ্বন্দ্বীর মধ্যে এখন ৩ পয়েন্টের ব্যবধান। দু দলেরই আর তিনটি করে খেলা বাকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রয়ের পর ম্যানচেস্টার সিটি জয় পাওয়ায় জমে উঠেছে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপার লড়াই। দুই নগর প্রতিদ্বন্দ্বীর মধ্যে এখন ৩ পয়েন্টের ব্যবধান। দু দলেরই আর তিনটি করে খেলা বাকি। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান ইউ এভারটনের সঙ্গে ৪-৪ গোলে ড্র করার ঠিক পরেই উলভারহ্যাম্পটনের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যান সিটি। ম্যান সিটির হয়ে ২৭ ও ৭৪ মিনিটে গোল দুটো করেন সার্জিও অ্যাগুয়েরো ও সামির নাসরি। ৩৫ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে ইপিএলের শীর্ষস্থান ধরে রেখেছে ম্যান ইউ। সমান ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে ম্যান সিটির অবস্থান দ্বিতীয়। আগামী সোমবার ম্যান সিটির মাঠে খেলতে যাবে ম্যান ইউ। রোববারের অন্য ম্যাচে ওয়েস্ট ব্রমউইচের কাছে ১-০ গোলে হেরে গেছে লিভারপুল। ৩৪ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিভারপুল অষ্টম স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৪১ ঘ.