২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ হকিতে বাংলাদেশ

আগামী বছর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এশিয়া কাপ হকিতে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ। সোমবার এএইচএফ কাপ আন্তর্জাতিক হকির সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫-৩ গোলে হারানোর সুবাদে বাংলাদেশের এই অর্জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এশিয়া কাপ হকিতে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ। সোমবার এএইচএফ কাপ আন্তর্জাতিক হকির সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫-৩ গোলে হারানোর সুবাদে বাংলাদেশের এই অর্জন। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। অন্য সেমিফাইনালে ওমান ২-১ গোলে তাইওয়ানকে হারিয়েছে। ফাইনাল হবে মঙ্গলবার। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান মামুনুর রহমান চয়নের। ২৬ ও ৩৯ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে দুই গোল করেন তিনি। ১১ মিনিটে বাংলাদেশের গোলের সূচনা করেন কামরুজ্জামান রানা। ৫৭ ও ৬৯ মিনিটে অন্য গোল দুটো কৃষ্ণ কুমার ও রাসেল মাহমুদ জিমির। গ্র“প পর্বের তিনটি ম্যাচেও বাংলাদেশ জিতেছিলো। তাইওয়ানকে ৪-২, সিঙ্গাপুরকে ৪-১ এবং স্বাগতিক থাইল্যান্ডকে ৯-০ গোলে হারিয়ে গ্র“প চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিলো বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩৪ ঘ.