২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোকোভিচকে হারিয়ে শিরোপা জিতলেন নাদাল

ক্লে কোর্টে তিনি যে অপ্রতিরোধ্য সেই প্রমাণ আবারো রাখলেন রাফায়েল নাদাল। রোববার পুরুষদের র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা নোভাক জোকোভিচকে ৬-৩, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে টানা অষ্টমবারের মত মন্টে কার্লো মাস্টার্স শিরোপা জিতেছেন স্পেনের এই টেনিস তারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্লে কোর্টে তিনি যে অপ্রতিরোধ্য সেই প্রমাণ আবারো রাখলেন রাফায়েল নাদাল। রোববার পুরুষদের র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা নোভাক জোকোভিচকে ৬-৩, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে টানা অষ্টমবারের মত মন্টে কার্লো মাস্টার্স শিরোপা জিতেছেন স্পেনের এই টেনিস তারকা। মোনাকোতে এটি নাদালের টানা ৪২তম জয়। গত বছর ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম কোনো শিরোপা জিতলেন নাদাল। এটি তার ৪৭তম এটিপি শিরোপা। জোকোভিচের বিপক্ষে এরআগে টানা সাত ম্যাচে হেরে যাওয়া নাদাল এদিন জিততে সময় নেন ৭৮ মিনিট। পুরো ম্যাচে মাত্র একবার নাদালের ‘পয়েন্ট ব্রেক’ করতে সক্ষম হয়েছিলেন জোকোভিচ। ম্যাচ শেষে নাদালকে ‘ক্লে কোর্টের রাজা’ বলে অভিহিত করেন ওই সার্ব-তারকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৫৭ ঘ.