২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি

সোমবার এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ আন্তর্জাতিক হকি প্রতিযোগিতার সেমি-ফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় শুরু হবে খেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ আন্তর্জাতিক হকি প্রতিযোগিতার সেমি-ফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় শুরু হবে খেলা। সেমি-ফাইনালে জিতলেই এশিয়া কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। অবশ্য ‘বি’ গ্র“প চ্যাম্পিয়ন হয়েই সেমি-ফাইনালে উঠেছে তারা। গ্র“পের তিনটি ম্যাচেই তারা অনায়েশে জিতেছে। গ্র“পের প্রথম ম্যাচে বাংলাদেশ চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে ৪-১ জিতেছে এবং তৃতীয় ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। আর শ্রীলঙ্কা ‘এ’ গ্র“প রানার্সআপ হয়েই শেষ চারে খেলতে এসেছে। গ্র“প পর্বে তারা দুই ম্যাচ জিতেছে এবং একটিতে হেরেছে। অবশ্য শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের পূর্ব রেকর্ড খুব যে ভালো তা বলা যাবে না। চারবারের লড়াইতে দুই দলই দুইবার করে জয় পেয়েছে। একইদিনে অপর সেমি-ফাইনালে ওমান-চাইনিজ তাইপে মুখোমুখি হবে। ওমান ‘এ’ গ্র“প চ্যাম্পিয়ন এবং চাইনিজ তাইপে ‘বি’ গ্র“প রানার্সআপ হয়ে শেষ চারে উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯১৫ঘ.