২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্টেডিয়ামের বেহাল দশা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠের এখন ভীষণ বেহাল দশা। পুরো মাঠে প্রায় ১০০টির মতো গর্ত হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানের প্যান্ডেল করার জন্যই হয়েছে গর্তগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 03:08 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠের এখন ভীষণ বেহাল দশা। পুরো মাঠে প্রায় ১০০টির মতো গর্ত হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানের প্যান্ডেল করার জন্যই হয়েছে গর্তগুলো। এ কারণে দুবার পিছিয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। সংবর্ধনা অনুষ্ঠানের কারণে ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত প্রিমিয়ার লিগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। কিন্তু মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় পেশাদার লিগ কমিটি লিগ আবারো পিছিয়ে দিতে বাধ্য হয়। তাই ২৩ এপ্রিল পর্যন্ত লিগ পেছানো হয়। অবশ্য মাঠ দ্রুত প্রস্তুত করতে বাফুফে যথাসাধ্য চেষ্টা করছে। মাঠ কমিটির সভাপতি ফজলুর রহমান বাবুল জানান, “আমরা মাঠ দ্রুত প্রস্তুত করার চেষ্টা করে যাচ্ছি। সেজন্য বাইরে থেকে মাটি আনা হয়েছে। রোলারও চালানো হচ্ছে।” “প্যান্ডেল কর্মীরা অদক্ষ হওয়ায় মাঠের এই বেহাল দশা। অন্য উপায়েও প্যান্ডেল তৈরি করা যেতো। তাহলে মাঠের এত ক্ষতি হতো না,” যোগ করেন তিনি। মাঠের গর্তগুলো ভরাট করা হলেও সমস্যা থেকে যেতে পারে। মাটি কাঁচা হওয়ায় খেলোয়াড়দের বুটের স্পাইক দেবে যেতে পারে। তাছাড়া নতুন ঘাসও সমস্যা করতে পারে। কমলাপুর স্টেডিয়ামকে নিয়েও বিপাকে পড়তে হয় বাফুফেকে। সেখানে প্রায়ই কনসার্ট হয়। আর তাই মাঠে অসংখ্য গর্ত হয়। সেজন্য প্রায়ই খেলা বন্ধ রাখতে হয় বাফুফেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৬ ঘ.