ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাফুফে নির্বাচনের জন্য রোববার অনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত ঐক্য পরিষদের প্রচারণা। তারা এদিন ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন।
বাফুফে সভাপতির নেতৃত্বাধীন প্যানেলটি সোমবার ঢাকার বাইরে সফর শুরু করবে। বগুড়া দিয়ে শুরু হবে তাদের সফর। বগুড়া থেকে খুলনায় যাওয়ার কথা সম্মিলিত ঐক্য পরিষদের।
তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেল গোলাম রাব্বানী হেলালের নেতৃত্বাধীন ফুটবল বাঁচাও পরিষদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে সোমবার থেকে। রাজধানীর হোটেল পূর্বাণীতে এদিন ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসবে তারা।
বাফুফের নির্বাচনে এখন পর্যন্ত এই দুটি প্যানেলই ঘোষিত হয়েছে। বাকিরা বিচ্ছিন্নভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৫ ঘ.
bdnews24