২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাদাকে হারিয়েও অবিচল জোকোভিচ

দাদার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে মন্টে কার্লো মাস্টার্সে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন নোভাক জোকোভিচ। শুক্রবার রবিন হাসকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন পুরুষদের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা এই সার্ব-তারকা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 03:05 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দাদার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে মন্টে কার্লো মাস্টার্সে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন নোভাক জোকোভিচ। শুক্রবার রবিন হাসকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন পুরুষদের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা এই সার্ব-তারকা । বৃহস্পতিবার আলেকজান্দর দোলগোপোলোভের বিপক্ষে কোর্টে নামার আগে সকালে অনুশীলনের সময় দাদার মৃত্যুর খবর পান জোকোভিচ। ম্যাচটি ২-৬, ৬-১, ৬-৪ গেমে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আকাশের দিকে হাত তুলে প্রিয় দাদাকে স্মরণ করেন তিনি। পরে কাঁদতে-কাঁদতে কোর্ট ছাড়েন। এদিকে অ্যান্ডি মারেকে ৬-৭, ৬-২, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে জোকোভিচের সঙ্গী হয়েছেন টমাস বার্দাইচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৩ ঘ.