২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রুপ-শীর্ষে থেকেই শেষ চারে বাংলাদেশ

এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ) আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ ৯-০ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিকদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 02:46 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ) আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ ৯-০ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিকদের। বাংলাদেশের জয়ের নায়ক রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়ন। হ্যাটট্রিকসহ চার গোল করেন জিমি। চয়নের স্টিক থেকে আসে তিন গোল। বাংলাদেশের অন্য গোল দুটি ইকবাল নাদির প্রিন্স ও কৃষ্ণ কুমারের। এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে ৪-২ গোলে তাইওয়ান ও পরের ম্যাচে ৪-১ গোলে সিঙ্গাপুরকে হারিয়েছে। ২৩ এপ্রিল সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ অবশ্য এখনো ঠিক হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪০ ঘ.