২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএইচএফ কাপ হকির শেষ চারে বাংলাদেশ

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠানরত এএইচএফ কাপ আন্তর্জাতিক হকির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ ৪-১ গোলে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠানরত এএইচএফ কাপ আন্তর্জাতিক হকির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ ৪-১ গোলে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়নের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকেই ব্যবধান দ্বিগুন করেন চয়ন। ৫৩ মিনিটে জাহিদ বিন তালিব শুভর গোল ৩-০ ব্যবধানে এগিয়ে দেয় বাংলাদেশকে। ৬৫ মিনিটে চতুর্থ গোলটি করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-২ গোলে তাইওয়ানকে হারিয়েছিলো। শুক্রবার গ্র“পের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩০ ঘ.