২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে রোনালদিনহোর ভাই

অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রায় সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে রোনালদিনহোর ভাই রবার্তো দি অ্যাসিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 12:53 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রায় সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে রোনালদিনহোর ভাই রবার্তো দি অ্যাসিসের। ২০০৩ ও ২০০৪ সালে স্বদেশের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিদেশের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন দি অ্যাসিস। কিন্তু এই তথ্য ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংককে তিনি জানাননি। সুইজারল্যান্ডেও তার ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে এবং ঐ অ্যাকাউন্ট সম্পর্কেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি কোনো তথ্য দেননি। ভাই হলেও রোনালদিনহোর ব্যবস্থাপক, প্রতিনিধি ও উপদেষ্টা হিসেবে কাজ করতেন দি অ্যাসিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৫০ ঘ.