২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নের একটি গোল অফসাইড ছিলো: মরিনহো

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচের মতে, বায়ার্ন মিউনিখের একটি অফসাইড গোলই তার দলের হারের কারণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচের মতে, বায়ার্ন মিউনিখের একটি অফসাইড গোলই তার দলের হারের কারণ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, “আমি রেফারির সমালোচনা করছি না। তার সিদ্ধান্ত মেনে নিচ্ছি। তবে তাদের একটি গোল (অফসাইডের কারণে) বাতিল করা উচিৎ ছিলো।” “আসলে ম্যাচটা অমীমাংসিত থাকলেই সবচেয়ে ভালো হতো। তবে এটাই ফুটবল। এখানে যে গোল করবে সেই জিতবে। খেলা শেষ হয়ে গেলে এখানে আর কিছুই থাকে না,” যোগ করেন তিনি। তবে এই হারে হতাশায় ভেঙ্গে পড়েননি মরিনহো। তিনি বলেন, “এই ফলকে ভয়াবহ বলা যাবে না। আমরা জেতার লক্ষ্যেই মাঠে নেমেছিলাম। দুদলই ক্লান্ত ছিলো। বলের দখলের জন্য দুদলকেই অনেক লড়াই করতে হয়েছে। যখন মনে হচ্ছিলো ড্র হতে যাচ্ছে ঠিক তখনই তারা গোল করে বসে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৩৬ ঘ.