২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসপানিয়লের কাছে বিধ্বস্ত ভ্যালেন্সিয়া

রোববার স্পেনের লা লিগায় এসপানিয়লের বিপক্ষে ৪-০ গোলে হার মেনেছে তিন নম্বরে থাকা ভ্যালেন্সিয়া। তাই চার নম্বরে থাকা মালাগার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান নেমে এসেছে ১-এ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার স্পেনের লা লিগায় এসপানিয়লের বিপক্ষে ৪-০ গোলে হার মেনেছে তিন নম্বরে থাকা ভ্যালেন্সিয়া। তাই চার নম্বরে থাকা মালাগার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান নেমে এসেছে ১-এ। মালাগাও অবশ্য জিততে পারেনি। রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ৩৩ ম্যাচ থেকে ভ্যালেন্সিয়ার সংগ্রহ ৫২ পয়েন্ট। সমান ম্যাচে মালাগার পয়েন্ট ৫১। লা লিগার অন্যান্য ম্যাচে জারাগোজা ১-০ গোলে গ্রেনাদাকে ও রিয়াল বেটিস একই ব্যবধানে ওসাসুনাকে হারিয়েছে। অ্যাথলেতিকো বিলবাও রিয়াল মায়োরকার এবং অ্যাতলেতিকো মাদ্রিদও একই ব্যবধানে জিতেছে রায়ো ভায়েকানোর বিপক্ষে। এছাড়া ভিয়ারিয়াল ও রেসিং সান্তানদার ১-১ গোলে ড্র করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯১১ ঘ.