ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনের জন্য মনোনয়নপত্র দেয়া শুরু হয়েছে রোববার থেকে। প্রথম দিনে সহ-সভাপতি পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন সাবেক ফুটবলার ও বিজেএমসির কর্মকর্তা আরিফ খান জয়।
জয়ের অবসর নেয়ার বেশি দিন হয়নি। ২০১০ সালের মাঝামাঝি ফুটবলকে বিদায় জানান তিনি। বর্তমানে জয় বিজেএমসির পরিচালকের দায়িত্ব পালন করছেন।
রোববার সহ-সভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন আরেক সাবেক ফুটবলার ও ফেনী সকার ক্লাবের কর্মকর্তা তাবিথ আউয়ালও।
মোহামেডানের সাবেক তারকা ফুটবলার ইলিয়াস হোসেন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র নিয়েছেন। তিনি এখন গোপালগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর।
প্রথম দিনে মনোনয়নপত্র নেয়া দুই উল্লে¬খযোগ্য ব্যক্তি হলেন বাড্ডা জাগরণী সংসদের কাউন্সিলর আবু হাসান চৌধুরী প্রিন্স ও রাজবাড়ী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর মঞ্জুরুল আলম দুলাল। দুজনই সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
১৮ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র নেয়া যাবে। সেদিনই মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। বাফুফের নির্বাচন ৩০ এপ্রিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৩ ঘ.
bdnews24