২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টার মিলানের কোচ লরেন্তো ব্লাঁ!

ইন্টার মিলান পরবর্তী কোচ হিসেবে লরেন্তো ব্লাঁর কথা ভাবছে বলে জানিয়েছে ইতালির পত্রিকা এল’ইকুইপে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 04:53 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্টার মিলান পরবর্তী কোচ হিসেবে লরেন্তো ব্লাঁর কথা ভাবছে বলে জানিয়েছে ইতালির পত্রিকা এল’ইকুইপে। বর্তমানে অর্ন্তবর্তী কোচ হিসেবে আন্দ্রেয়া স্ট্রামাচ্চিয়োনি কাজ করছেন। এরই মধ্যে জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি ও ক্লাডিও রেনিয়ারিকে বরখাস্ত করেছে ইন্টার মিলান। প্রাথমিকভাবে চেলসির সাবেক কোচ আন্দ্রে বিয়াস বোয়াসকে দলের দীর্ঘ মেয়াদী কোচ হিসেবে নেয়ার কথা ভেবেছিল ইন্টার মিলান। হোসে মরিনহোর কাছ েেক পরামর্শ নেয়ার পর দলকে নেতৃত্ব দেয়ার ব্যাপারে বিয়াস বোয়াসের সার্ম্য সম্পর্কে সন্দিহান হয়ে পড়েন মাসিমো মোরাত্তি। ফ্রান্সের কোচ হিসেবে চুক্তি নবায়নে অনীহা দেখানোয় ব্লাঁকে সিরি আ’য় নিয়ে আসার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে ইন্টার মিলান। পোল্যান্ড ও ইউক্রেনে ইউরো ২০১২ শেষ হওয়ার পরপরই তাকে দলের কোচ হিসেবে পাওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছে দলটি। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী লিগে সপ্তম স্থানে রয়েছে ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে এ মুহূর্তে ৬ পয়েন্ট পেছনে রয়েছে দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২১৩ ঘ.