২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফের নির্বাচনে কাউন্সিলর বেড়েছে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে দুজন কাউন্সিলর বেড়েছে। ১২০ জন থেকে বেড়ে কাউন্সিলর হয়েছে ১২২ জন। আগামী ৩০ এপ্রিল বাফুফের নির্বাচনে এই ১২২ জন ভোট দিতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে দুজন কাউন্সিলর বেড়েছে। ১২০ জন থেকে বেড়ে কাউন্সিলর হয়েছে ১২২ জন। আগামী ৩০ এপ্রিল বাফুফের নির্বাচনে এই ১২২ জন ভোট দিতে পারবেন। নতুন দুই কাউন্সিলর হলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার আসাদুজ্জামান মিঠু এবং রেফারিজ অ্যাসোসিয়েশনের মোহাম্মদ শহীদুল্ল¬াহ। শুক্রবার বাফুফের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বাফুফের এবারের নির্বাচনে তিনজন সংসদ সদস্যও কাউন্সিলর হয়েছেন। তারা হলেন বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে বীর বাহাদুর, রহমতগঞ্জ ক্লাব থেকে মোস্তফা জালাল মহিউদ্দিন ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব থেকে মিজানুর রহমান দিপু। এছাড়া ক্লাবগুলো থেকে উল্লে¬খযোগ্য কাউন্সিলররা হলেন ঢাকা আবাহনী লিমিটেডের কাজী ইনাম আহমেদ, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের লোকমান হোসেন ভূঁইয়া, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মঞ্জুর কাদের ও শেখ রাসেল ক্রীড়াচক্রের নুরুল আলম চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৬ ঘ.