২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতি কষ্টে জিতলো বিজেএমসি

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জকে অতি কষ্টে হারিয়েছে বিজেএমসি। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিজেএমসি জিতেছে ১-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জকে অতি কষ্টে হারিয়েছে বিজেএমসি। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিজেএমসি জিতেছে ১-০ গোলে। বিজেএমসির জয়ের নায়ক ক্যামেরুনের স্ট্রাইকার জুলেস ইকাঙ্গা। ৫৯ মিনিটে আবুল হোসেনের ফ্রি কিকে পা ছুঁইয়ে একমাত্র গোলটি করেন তিনি। ৭৫ মিনিটের সময় ব্যাকভলি করতে গিয়ে মাটিতে পড়ে হাত ভেঙ্গে হাসপাতালে যেতে হয়েছে বিজেএমসির অধিনায়ক অমিত খান শুভ্রকে। বিজেএমসির দুর্দশা এখানেই শেষ হয়নি অবশ্য। শেষ বাঁশির মিনিটখানেক আগে প্রতিপক্ষের মিলন পাইককে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তাদের মিডফিল্ডার সাইফুল ইসলাম। এই জয়ে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বিজেএমসির অবস্থান তৃতীয়। সমান ম্যাচে মাত্র ৬ পয়েন্ট সংগ্রহ করা রহমতগঞ্জ পড়ে আছে সবচেয়ে নিচে। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আবাহনী শীর্ষে এবং ২০ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র দ্বিতীয় স্থানে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১২ ঘ.