ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালিয়ান সেরি আতে বুধবার লাৎসিওকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্তাস। সুবাদে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানকে সরিয়ে জুভেন্তাস আবার লিগের শীর্ষস্থান ফিরে পেয়েছে।
৩২ ম্যাচ থেকে জুভেন্তাসের সংগ্রহ ৬৮ পয়েন্ট। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে এসি মিলানের অবস্থান দ্বিতীয়।
সিমোনে পেপের ৩০ মিনিটের গোলে এগিয়ে যায় জুভেন্তাস। বিরতির ঠিক আগে লাৎসিওকে সমতায় ফেরান স্তেফানো মাউরি। তবে ৮২ মিনিটে আলেসান্দ্রো দেল পিয়েরোর লক্ষ্যভেদ তিন পয়েন্ট এনে দেয় জুভেন্তাসকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৫ ঘ.
bdnews24