২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিমিদের লক্ষ্য শিরোপা জয়

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল। সে লক্ষ্যে শনিবার রাতে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়ে যাচ্ছে রাসেল মাহমুদ জিমিরা। তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল। সে লক্ষ্যে শনিবার রাতে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়ে যাচ্ছে রাসেল মাহমুদ জিমিরা। তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। ২০০৮ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত সর্বশেষ আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই প্রেরণাকে পুজি করেই থাইল্যান্ড যাচ্ছে তারা। দলের কোচ মাহবুব হারুন জানিয়েছেন, “তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়ের সমন্বয়ে দল গড়া হয়েছে। আশাকরি আমরা শিরোপা ধরে রাখতে পারবো।” “অবশ্য নিকট অতীতে ঘরোয়া হকির অস্থিতিশীলতায় আমরা খানিকটা পিছিয়ে আছি। ইসা মিয়া থাকলে রক্ষণভাগটা আরও শক্তিশালী হতো, ” যোগ করেন বাংলাদেশ কোচ। অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলেন, “অতীতে প্রস্তুতীর ঘাটতি নিয়েই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে হতো আমাদের। এবার কিন্তু সে সমস্যা নেই। তাই শিরোপা ধরে রাখতে পারবো বলে আশা করছি।” ১৬-২৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নয় জাতির এ আসরের ‘এ’ গ্র“পে আছে ওমান, হংকং, শ্রীলঙ্কা, উজবেকিস্তান ও কাজাখস্থান। ‘বি’ গ্র“পে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর, চাইনিজ তাইপে ও স্বাগতিক থাইল্যান্ড। বাংলাদেশ ১৭ এপ্রিল চাইনিজ তাইপে, ১৯ এপ্রিল সিঙ্গাপুর ও ২০ এপ্রিল থাইল্যান্ডের মুখোমুখি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৫০ঘ.