ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উইলকক্সের জোড়া গোলে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেড সহজেই জয় তুলে নিয়েছে। বৃহষ্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।
টানা দুই ম্যাচ জিতে মোহামেডান ফিরেছে জয়ের ধারায়। লিগে এর আগে কখনোই তারা টানা দুই ম্যাচ জিতেনি।
ম্যাচে মোহমেডানকে গোলের সূচনা এনে দিয়েছেন নাইজেরীয় স্ট্রাইকার উইলকক্স। অবশ্য তিনি পেনাল্টি থেকে এই গোলটি করেন। ম্যাচের ২০ মিনিটে মোহামেডান মিডফিল্ডার ওয়াহেদকে আরামবাগ ডিফেন্ডার আবুল কাশেম ফেলে দিলে রেফারি আজাদ রহমান পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ইউলকক্স এই গোলটি করেন।
প্রথমার্ধে আর কোন গোল হয়নি।
ম্যাচের ৬৪ মিনিটে সেই উইলকক্সই দলের এবং ব্যক্তিগত ব্যবধান দ্বিগুন করেন। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত প্লেসিং শটে পরাস্ত করেন আরামবাগ গোলরক্ষককে (২-০)।
তরুণ মিডফিল্ডার ওয়াহেদ আহমেদ মোহামেডানের পক্ষে তৃতীয় গোল করেন। শরিফুল ইসলামের পাসে বক্সের মঝামাঝি জায়গা থেকে আড়াআড়ি শটে গোলটি করেন তিনি (৩-০)।
খেলার একেবারেই শেষ মুহুর্তে মোহামেডান একটি গোল হজম করে বসে। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে আরামবাগের পক্ষে গোলটি করেন নাইজেরীয় মিডফিল্ডার জোয়েল। মোহামেডানের বদলী খেলোয়াড় রনি আরামবাগের মিডফিল্ডার ডালিমকে রেফারি পেনাল্টির নির্দেশ দিতে একটুও ভুল করেননি।
এর পরেই ম্যাচের শেষ মিনিটে সরাসরি লাল কার্ড পেয়ে বসেন আরামবাগের মিডফিল্ডার প্রসাস্ত মোহামেডানের নাইজেরীয় স্ট্রাইকার ক্যানিথ ওসেন্দোকে মারাত্ত্বকভাবে ফাউল করলে।
এই জয়ে নয় খেলায় ১২ পয়েন্ট নিয়ে মোহামেডান অষ্টম স্থান েেক এক লাফে চর্তু স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে আরামবাগের সংগ্রহ ৮ পয়েন্ট।
মোহামেডানের নাইজেরীয় কোচ এমেকা ইউজিগো এই জয়ে দারুণ খুশি। তিনি বলেন, “জয়ের পুরো কৃতীত্ব খেলোয়াড়দের। এটি তাদেরই পরিশ্রমের ফসল। আরো ভালো লাগছে এই প্রথম টানা দুই ম্যাচ জিতেছে দল।”
আরামবাগ কোচ জাহিদুর রহমান মিলন কয়েকজন খেলোয়াড়ের অসুস্থতাকে এই হারের মূল কারণ মনে করছেন। তিনি বলেন, “বেশ কয়েকজন খেলোয়াড় খুবই অসুস্থ। তাই একাদশ দাঁড়করানোটাই কষ্টসাধ্য হয়ে গেছে। তাছাড়া খুব বেশি অতিরিক্ত খেলোয়াড়ও নেই যাদের ওপর নির্ভর করা যায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯২০ঘ.
bdnews24