২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের গোলে লিভারপুলের জয়

মঙ্গলবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে অ্যান্ডি ক্যারলের শেষ মুহূর্তের লক্ষ্যভেদে দশজনের দল নিয়েও ব্ল্যাকবার্ন রোভার্সকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে অ্যান্ডি ক্যারলের শেষ মুহূর্তের লক্ষ্যভেদে দশজনের দল নিয়েও ব্ল্যাকবার্ন রোভার্সকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল। ৩৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান অষ্টম। ২৮ পয়েন্ট নিয়ে সপ্তদশ স্থানে থাকা ব্ল্যাকবার্নের সামনে অবনমনের আশঙ্কা। ব্ল্যাকবার্নের মাঠে ১৩ ও ১৬ মিনিটে দুই গোল করে লিভারপুলকে দারুণ সূচনা এনে দেন আর্জেন্টিনার মিডফিল্ডার ম্যাক্সি রদ্রিগেজ। ২৫ মিনিটে ব্ল্যাকবার্নের স্ট্রাইকার ইয়াকুবু আইয়েগবেনিকে মারাত্মক ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন লিভারপুলের গোলরক্ষক আলেজান্দ্রে দোনি। পেনাল্টি পায় ব্ল্যাকবার্ন। কিন্তু দোনির বদলে নামা ব্র্যাডলি জোন্স ইয়াকুবুর শট ঠেকিয়ে দেন। তবে ৩৬ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার ইয়াকুবুই একটি গোল শোধ করেন । পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যাওয়া জোন্স বিরতির পর পরিণত হন খলনায়কে। ৬০ মিনিটের সময় ইয়াকুবুকে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন তিনি। এবার আর ভুল করেননি ইয়াকুবু। সুযোগটা কাজে লাগিয়ে সমতা নিয়ে আসেন। তবে ইনজুরি সময়ে ক্যারলের গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় লিভারপুলের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮১৬ ঘ.