২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বস্তির জয়ে আবার শীর্ষে এসি মিলান

গত সপ্তাহে বার্সেলোনার কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়, তারপর শনিবার ঘরের মাঠে ফিওরেন্তিনার কাছে হার-সময়টা একদমই ভালো যাচ্ছিল না এসি মিলানের। চোট আর নিষেধাজ্ঞাজনিত সমস্যা তো আছেই। সব প্রতিকূলতা, সব সমস্যাকে পেছনে ফেলে মঙ্গলবার ইতালিয়ান সেরি আ’য় শিয়েভো ভেরোনাকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সপ্তাহে বার্সেলোনার কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়, তারপর শনিবার ঘরের মাঠে ফিওরেন্তিনার কাছে হার-সময়টা একদমই ভালো যাচ্ছিল না এসি মিলানের। চোট আর নিষেধাজ্ঞাজনিত সমস্যা তো আছেই। সব প্রতিকূলতা, সব সমস্যাকে পেছনে ফেলে মঙ্গলবার ইতালিয়ান সেরি আ’য় শিয়েভো ভেরোনাকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান। স্বস্তিকর জয়ে লিগের শীর্ষস্থানও ফিরে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩২ ম্যাচ থেকে মিলানের পয়েন্ট ৬৭। এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই জুভেন্তাসের অবস্থান। শিয়েভোর মাঠে মিলানের জয়ের নায়ক সুলে মুন্তারি। অষ্টম মিনিটে ঘানার ফরোয়ার্ডের প্রায় ৩০ মিটার দূর থেকে নেয়া জোরালো শটেই ইতালির চ্যাম্পিয়নদের জয়ের ভিত রচিত। গোলটা ধরে রেখে শুধু জয়ের আনন্দেই মেতে ওঠেনি, শিরোপা ধরে রাখার স্বপ্নও দেখতে পারছে মিলান। গত কয়েক দিনের ব্যর্থতায় সমালোচকদের তীরে বিদ্ধ হতে হচ্ছিল মিলানকে। শিয়েভোকে হারানোর পর সেই সমালোচকদের একহাত নিয়ে মিলানের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেন, “সর্বশেষ হারের পর তীব্র সমালোচনা সইতে হয়েছিল আমাদের। আমাদের শিরোপা জয়ের আশা ভালোমতো টিকে থাকলেও তারা (সমালোচকরা) আমাদের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছিল বলা যায়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৫৪ ঘ.