ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে ওয়ারী ক্লাবকে হারিয়ে দিয়েছে কক্সসিটি এসসি। মঙ্গলবার নিজেদের মাঠে কক্সসিটি জিতেছে ২-১ গোলে।
হেরে গেলেও ২০ মিনিটে মোহাম্মদ রাজুর গোলে ওয়ারী এগিয়ে যায়। পুরো প্রথমার্ধ এগিয়ে থাকার আনন্দ উপভোগও করেছিল তারা।
কিন্তু দ্বিতীয়ার্ধে অতিথিরা আর পেরে ওঠেনি। ৫৪ মিনিটে কক্সসিটিকে সমতায় ফেরান সৈয়দ করিম। আর ৭১ মিনিটে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন হানিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৯ ঘ.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ
bdnews24