২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টোসারকে হারিয়ে ফাইনালে সেরেনা

ফ্যামিলি সার্কল কাপের সেমিফাইনালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন সামান্থা স্টোসারকে ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন সেরেনা উইলিয়ামস। ফাইনালে তিনি মুখোমুখি হবেন চেকপ্রজাতন্ত্রের লুসি সাফারোভার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্যামিলি সার্কল কাপের সেমিফাইনালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন সামান্থা স্টোসারকে ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন সেরেনা উইলিয়ামস। ফাইনালে তিনি মুখোমুখি হবেন চেকপ্রজাতন্ত্রের লুসি সাফারোভার। ১৩টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক সেরেনাকে হারিয়েই নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা ইউএস ওপেন জিতেছিলেন অস্ট্রেলিয়ার স্টোসার। শনিবার এক ঘন্টারও কম সময়ে জিতে সেই হারের প্রতিশোধ ভালোভাবেই নিলেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন স্টোসার। এই নিয়ে টানা দ্বিতীয় কোনো প্রতিযোগিতা থেকে স্টোসারকে বিদায় করে দিলেন সেরেনা। গত সপ্তাহে সনি এরিকসন ওপেনেও সেরেনার কাছে হেরে বিদায় নিয়েছিলেন স্টোসার। ম্যাচ শেষে উচ্ছ্বসিত সেরেনা বলেন, “এটা ঠিক ওই সময়ের মত যখন আমি যে কারো বিপক্ষে যে কোনো কিছু করতে পারতাম।” এদিকে অন্য সেমিফাইনালে আরো সহজ জয় পেয়েছেন সাপারোভা। স্লোভেনিয়ার পোলোনা হারকোজকে ৬-০, ৬-০ গেমে হারান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১১১ ঘ.