২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির নাটকীয় জয়

শনিবার হুয়ান মাতার শেষ মুহূর্তের গোলে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে (ইপিএল) উইগান অ্যাথলেটিককে ২-১ গোলে হারিয়েছে চেলসি। আর পিছিয়ে পড়েও লুই সুয়ারেজের গোলে অ্যাস্টন ভিলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 04:28 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার হুয়ান মাতার শেষ মুহূর্তের গোলে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে (ইপিএল) উইগান অ্যাথলেটিককে ২-১ গোলে হারিয়েছে চেলসি। আর পিছিয়ে পড়েও লুই সুয়ারেজের গোলে অ্যাস্টন ভিলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। সান্ডারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে দুটো মূল্যবান পয়েন্ট নষ্ট করেছে টটেনহাম হটস্পারও। চেলসির জয় ও টটেনহামের ড্রয়ের ফলে ইপিএলের পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ স্থান দখলের লড়াই জমে উঠেছে। ৩২ খেলায় ৫৯ পয়েন্ট নিয়ে টটেনহাম আছে তিন নম্বরে। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৫৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। চেলসির পয়েন্ট ৫৬, আছে পাঁচ নম্বরে। ৩২ খেলায় ৪৩ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান অষ্টম। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৬১ মিনিটে ব্রানিস্লাভ ইভানোভিচের গোলে এগিয়ে যায় চেলসি। ৮২ মিনিটে খেলায় সমতা ফেরান উইগানের মোহাম্মদ দিয়ামে। ইনজুরি সময়ে লক্ষ্যভেদ করে চেলসির নাটকীয় জয়ের নায়ক মাতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২১৯ ঘ.