দুবাই, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুবাইয়ে ওয়ালটন-আরটিভি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্টুডেন্ট এক্সপ্রেস যমুনাকে ৬-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের নিয়ে গঠিত দল সুরমা।
দুবাইয়ের আল কৌজ এলাকার ডালাস্কো মাঠে খেলাটি শুরু হয়েছিলো শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। ফাইনাল খেলার উদ্বোধন করেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. নাজমুল কাওনাইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২০৫৯ ঘ.
bdnews24