ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মদ্যপান করে মাতাল হয়ে রাস্তায় হৈ-হল্লা করায় আরামবাগ ক্রীড়া সংঘের দুই বিদেশী খেলোয়াড়কে এক দিন হাজতবাস করতে হয়েছে। গত ২ এপ্রিল রাতে উত্তরা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এই দুই খেলোয়াড় হলেন গুডউইন ও আমাদি মোজেস। দুজনই নাইজেরিয়ার খেলোয়াড়। গ্রেপ্তার হওয়ার পরদিন বিকেলে ছাড়া পান তারা।
আরামবাগের কোচ জাহিদুর রহমান মিলন জানিয়েছেন এই তথ্য। তিনি বলেন, “দুই খেলোয়াড় একদিন হাজতবাস করায় দলের পারফরম্যান্সের ওপর বিরূপ প্রভাব পড়েছে। তাই বিজেএমসির বিপক্ষে বড় ব্যবধানে হেরেছি আমরা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৩ ঘ.
bdnews24