ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার কক্সবাজার স্টেডিয়ামে প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে বিয়ানী বাজার স্পোর্টিং ক্লাব ও ওয়ারী ক্লাব গোলশূন্য ড্র করেছে।
ড্র করায় শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ওয়ারী। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় উত্তর বারিধারা এখন সবার ওপরে।
১১ পয়েন্ট নিয়ে বিয়ানী বাজারের অবস্থান চতুর্থ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪০ ঘ.
bdnews24