২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দিন পেছালো বাফুফের নির্বাচন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন দুই দিন পিছিয়ে গেছে। আগামী ২৮ এপ্রিলের পরিবর্তে ৩০ এপ্রিল নির্বাচন হবে। শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 01:17 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন দুই দিন পিছিয়ে গেছে। আগামী ২৮ এপ্রিলের পরিবর্তে ৩০ এপ্রিল নির্বাচন হবে। শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। কয়েকটি সংস্থা কাউন্সিলর তালিকা জমা দেয়ার সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছিলো বাফুফের কাছে। তাদের অনুরোধে সাড়া দিয়ে নির্বাচন পিছিয়ে দিয়েছে বাফুফে। নির্বাচন ছাড়াও মনোনয়নপত্র জমা দেয়া, তফসিল ঘোষণা ও কাউন্সিলর তালিকা জমা দেয়ার শেষ সময়সীমাও দুই দিন বাড়িয়েছে বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে সেজন্য বাফুফেকে ফিফার অনুমোদন নিতে হবে না । কারণ বর্তমান কমিটির মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত। এর আগে গঠনতন্ত্র সংশোধনের কথা বলে একবার নির্বাচনের উদ্যোগ নিয়েছিল বাফুফে। কিন্তু সেই উদ্যোগ শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। নির্বাচনকে সামনে রেখে ১০ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১১ এপ্রিল আপত্তি দাখিল, ১২ এপ্রিল শুনানি গ্রহণ ও নিষ্পত্তি এবং ১৩ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বাফুফে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯১৪ঘ.