ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার চার্লস্টনে অনুষ্ঠানরত ফ্যামিলি সার্কল কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভেনাস ও সেরেনা উইলিয়ামস।
তৃতীয় রাউন্ডে ভেনাস ৭-৫, ৬-২ গেমে হারিয়েছেন আনাস্তাসিয়া রোদিওনোভাকে। ভেনাসের ছোট বোন সেরেনা আরো সহজ জয় পেয়েছেন। মারিনা এরাকোভিচকে ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন মেয়েদের টেনিসের সাবেক এক নম্বর খেলোয়াড় সেরেনা।
কোয়ার্টার ফাইনালে ভেনাস খেলবেন সামান্থা স্টোসার ও গালিনা ভস্কোবোয়েভার বিজয়ীর বিপক্ষে। আর শেষ আটে সেরেনার প্রতিপক্ষ স্যাবাইন লিসিচকি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১২৬ঘ.
bdnews24