২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আবাহনীর হার

প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে উত্তর বারিধারার কাছে হেরে গেলো চট্টগ্রাম আবাহনী। বৃহষ্পতিবার কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বারিধারা জিতেছে ৩-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে উত্তর বারিধারার কাছে হেরে গেলো চট্টগ্রাম আবাহনী। বৃহষ্পতিবার কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বারিধারা জিতেছে ৩-০ গোলে। বারিধারার জয়ের নায়ক সাহাদাত। তিনি এই ম্যাচে জোড়া গোল করেন। ম্যাচের ১৭ মিনিটে তিনি দলের পক্ষে প্রথম গোল করেন। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে সেই সাহাদাতই দলের পক্ষে এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন। ৭৬ মিনিটে জীবন বিজয়ী দলের পক্ষে অপর গোলটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৪০ঘ.