২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন জারাগা

মঙ্গলবার মারা গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা মিডফিল্ডার হোসে মারিয়া জারাগা। তার বয়স হয়েছিলো ৮১ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 02:20 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার মারা গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা মিডফিল্ডার হোসে মারিয়া জারাগা। তার বয়স হয়েছিলো ৮১ বছর। ১৯৪৯ সালে রিয়ালে যোগ দেন জারাগা। দুই বছর পর মূল দলে জায়গা পান তিনি। ১৯৫৬ থেকে ১৯৬০ সাল পর্যন্ত টানা পাঁচটি ইউরোপিয়ান কাপ (বর্তমানে উয়েফা চ্যাম্পিয়নস লিগ) জেতা রিয়ালের অসাধারণ দলটিতে ছিলেন তিনি। এছাড়া ছয়টি স্প্যানিশ লিগ ও একটি ইন্টার কনটিনেন্টাল কাপ জেতার মধুর অভিজ্ঞতাও ছিলো তার। ১৯৬২ সালে ৩২ বছর বয়সে রিয়াল মাদ্রিদ ছাড়ার আগে ৩০৬ ম্যাচে ৯৬ গোল করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১৬ঘ.