২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর চ্যাম্পিয়ন

দ্বিতীয় উপজাতি হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর জেলা। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ২-১ গোলে হারিয়েছে বান্দরবান জেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় উপজাতি হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর জেলা। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ২-১ গোলে হারিয়েছে বান্দরবান জেলাকে। ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য ছিল। তাই নিষ্পত্তির জন্য খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে শিব্রাম শরেং বিজয়ী দলের পক্ষে দুটি গোলই কারেন। আর বান্দরবানের পক্ষে গোলটি করেন লাল থুসেন বম। এদিকে স্থান নির্ধারনী ম্যাচে রাঙ্গামাটি জেলা ৬-০ গোলে খাগড়াছড়ি জেলাকে হারিয়ে তৃতীয় হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৩০ঘ.