২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগে নিস্টলরয়কে ছাড়িয়ে মেসি

চ্যাম্পিয়নস লিগে প্রথম খেলোয়াড় হিসাবে এক মৌসুমে মেসি করেছেন ১৪ গোল, আর বার্সেলোনা পৌঁছে গেছে সেমিফাইনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 06:11 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

বার্সেলোনা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজের নামের পাশে আরো একটি রেকর্ড লিখলেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে প্রথম খেলোয়াড় হিসাবে এক মৌসুমে তিনি করেছেন ১৪ গোল। মঙ্গলবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইতালির ক্লাব এসি মিলানের জালে দুইবার বল জড়িয়ে এই রেকর্ডে পৌঁছে যান মেসি। সেই সঙ্গে টানা পঞ্চমবারের মতো দলকে পৌঁছে দেন সেমিফাইনালে। এই ম্যাচে মেসি দুটো গোলই করেছেন পেনাল্টি থেকে। তার সঙ্গে আন্দ্রেস ইনিয়েস্তার এক গোল মিলিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা এসি মিলানকে হারিয়েছে ৩-১ ব্যবধানে। গত সপ্তাহে মিলানের মাঠ সান সিরোতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ গোলশূন্যভাবে শেষ হয়েছিলো। রেকর্ড গড়ার পথে সাবেক ডাচ স্ট্রাইকার রুড ভন নিস্টলরয়ের এক মৌসুমে ‘বারো’ গোলের মাইলফলকটি ডিঙ্গিয়ে গেছেন মেসি। মিইনিখে দিনের অপর কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ ২-০ গোলে হারিয়েছেন মার্সেইকে। প্রথম লেগের খেলায়ও ২-০ গোলে এগিয়ে থাকা বায়ার্ন সেমিফাইনালে পৌঁছে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলডিসি/জেকে/১১৫৯ ঘ.