ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আরামবাগ ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু দলের লড়াই শেষ হয়েছে ১-১ সমতায়।
২৮ মিনিটে মিডফিল্ডার শামসুজ্জামান সোহেলের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। রনির পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন সোহেল।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৫৮ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার এলিটা কিংসলে সমতায় ফেরান আরামবাগকে।
৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আরামবাগের অবস্থান অষ্টম। সমান ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করা রহমতগঞ্জ পড়ে আছে সবার নিচে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৫৪ ঘ.
bdnews24